Thursday, February 18, 2016

ব্যাথাই যদি দিবে

ব্যাথাই যদি দিবে, কেন ভালোবেসে ছিলে?
ভুলেই যদি যাবে, কেন স্বপ্ন দেখিয়ে ছিলে?
সেদিনের কথা আজ ও ভুলিনি আমি,
হাতে হাত রেখে বলেছিলে তুমি,
মরণ ও যদি আসে এই হাত ছারবেনা কখনো।


আজ খুব যানতে ইচ্ছে করে,
সার্থপরের মত কেনো দূরে চলে গেলে?
আমিত সেই আগের মতই আছি,
আগের মতই তোমাকেভলোবসি,
আগের মতই বার বার চোখে অশ্রু আসে আমার,
আগের অশ্রু ছিল সুুখের,
আর এখনের অশ্রু জানিনা কিসের....

আবার হবে দেখা

আবার হবে দেখা
কোন এক বৃক্ষের তলে-
পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে;
সেদিন তোমার হয়তো সময় থাকবে না,
থাকবে না কোন অনুভূতি এখনকার মত।
সময়ের অসমান বিরুদ্ধাচারণ সংশয়ের আধারে তুমি
ভুলে যেতে পার তোমার পুরোনো স্মৃতি,
আমি ভুলতে পারব না আঘাত পেলেও শত।
তুমি আড়ালে থাকতে-
আমি খুঁজে বের করেছি তোমার লুকান চাবি,
তবু মনের ঘরে ঢুকতে পারিনি এখনও।

তাই,
আমি তোমার অচেনা সমুদ্রতটে ঘটে যাওয়া দুর্ঘটনা,
আমি তোমার শিহরে লুকিয়ে রাখা চিঠির স্বাক্ষরকারী,
আমি তোমার বুকে জমে থাকা অজানা কথার বর্ণনাকারী,
আর আমি তোমার ভালবাসার অনলে দগ্ধ-প্রদাহের সাকার বাণী
যা লিখেছি তখনও।
তবু দেখা হবে অজানা কোন বৃক্ষের তলে
হয়তো সেটা তোমার ভুলে
পথচারি বিবাগীর আদলে
অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে।

ইতরের দেশ

ইতরের দেশ
   নবারুণ ভট্টাচার্য
 
আমি একটি ইতরের দেশে থাকি
এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে
এবং লেখকেরা উদ্ভাবিত হয়।
আমি একটি ইতরের দেশে থাকি
যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার
শীতের ইথারের মধ্যে
গরীব মানুষদের ঘর ভেঙ্গে দেয় –
আমি একটি ইতরের দেশে থাকি
যেখানে অবশ অক্ষরমালা চিবুতে চিবুতে
কবিরা গরু হয়ে যায়-
উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না।
আমার ভাগ্য আমি নিজেই ভেঙ্গেছি
তাই বাতিল স্টিমরোলারের
কাছে বসে থাকি
বসে থাকি আর
রাস্তা বানাবার গল্প শুনি।