নাগরিক সভ্যতা
ক্ষেতের পর ক্ষেত মাঠের পর মাঠ
বিস্তীর্ণ জলাভূমির মাঝে সরু রাস্তা
রাস্তার পাশে কাঁটাবন;
কোথাও ফুল;
আমি পেরিয়ে এসেছি এতো কিছু
যেখানে এলাম সেখানে এলে
গ্রাম্য আর চাষাদের অসভ্য বলে
গালি দেওয়া চলে।
বিস্তীর্ণ জলাভূমির মাঝে সরু রাস্তা
রাস্তার পাশে কাঁটাবন;
কোথাও ফুল;
আমি পেরিয়ে এসেছি এতো কিছু
যেখানে এলাম সেখানে এলে
গ্রাম্য আর চাষাদের অসভ্য বলে
গালি দেওয়া চলে।
একটি সভ্য নগরের খোঁজে
কঙ্কালসার অসভ্যদের মাঝ
থেকে উঠে আসা আমি-
নাগরিক হতে এসেছি।
কঙ্কালসার অসভ্যদের মাঝ
থেকে উঠে আসা আমি-
নাগরিক হতে এসেছি।
সেখান থেকে এসেছি-
যেখানে অশিক্ষা আর
কুশিক্ষার প্রভাবে নারী
আর দুর্বলদের সমকক্ষ মনে করা হয় না।
যেখানে অশিক্ষা আর
কুশিক্ষার প্রভাবে নারী
আর দুর্বলদের সমকক্ষ মনে করা হয় না।