সুন্দরবনে চলবে বিদ্যুৎ, জ্বলবে হাজার বাত্তি,
নগরে বসে হাত তালি দেবো, আহারে কি ফুর্তি।
বিদেশীরা আসলে বলবো দেখেছেন কি এমন?
ঝিলিমিলি ঝিলিমিলি গাছের পাতা ঝকমক করে বন।
সুন্দরী আর গেওয়া গাছ সেজেছে নববধু,
শরীর জুড়ে লাল নীল রং এর ঝলক লেগেছে শুধু।
বাঘেরা সব একসাথে খেলে দিবা রাত্রি ম্যাচ,
ফ্লাড লাইটের আলোতে ধরে অসম্ভব সব ক্যাচ।
হরিনরা সব সন্ধ্যা হলেই বসে টিভি খুলে,
স্টার প্লাস, জি বাংলা চোখেতে চোখেতে দোলে।
সুইমিং পুলে আলোয় আলোয় কুমিরে দেয় লাফ,
সারাটি রাত লুডু খেলে বাদড়, পেচা আর সাপ।
অবুঝ কিছু মানুষ শুধুই করছে বকর বকর,
“দাও ফিরে সে অরণ্য, লও এ নগর”

No comments:
Post a Comment